কচ্ছপ, কেউটে সাপ উদ্ধার - The News Lion

কচ্ছপ, কেউটে সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ;  আমতা, জয়পুর, সাঁকরাইল বিভিন্ন এলাকা থেকে একটি কচ্ছপ, দুটি কেউটে ও একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতে আমতার দাদখালি দহ এলাকা থেকে একটি কচ্ছপ উদ্ধার করে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের সদস্যরা।পরে শনিবার সকালে কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেয় তারা। বন দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া কচ্ছকটি ইন্ডিয়ান সফট সেল টাটেল প্রজাতির।


অন্যদিকে এদিন সকালে আমতার রসপুর ও দক্ষিন জয়পুর এলাকায় মাছ ধরার ঘুনি থেকে দুটি বিষধর কেউটে এবং সাঁকরাইলের বেলতলা থেকে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.